1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকে লাগাতার অ, গ্নি; সং ;যো ‘গ, অপরাধীদের শাস্তি চাইলেন ড. ইউনূস ঋণ বাড়ছে, পরিশোধের সক্ষমতা কতটা বাড়ছে বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান ঈদুল আজহা সামনে রেখে হাটে আসছে কোরবানির পশু দেড় বছর পর ফিরলেন টয়া চীনা বিনিয়োগকারীদের আগ্রহ: বাংলাদেশ হতে পারে পরবর্তী ম্যানুফ্যাকচারিং কেন্দ্র।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকারের নেতৃত্বে প্রায়র১হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার বিকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার শেষ প্রান্তে গিয়ে শেষ হয়।

পরে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন স্মৃতিসৌধ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে কটিয়াদী উপজেলার সকল ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু,আতিকুর রহমান আতিক, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াস আলী, উপজেলা যুব দলের
সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু,পৌর যুব দলের আহবায়ক জিল্লুর রহমান ও সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের সভাপতি তফসিরুল হাসিবসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় বিভিন্নভাবে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে স্থানীয় নেতাকর্মীরা রাজপথে সজাগ রয়েছেন বলে তারা উল্লেখ করেন। কর্মসূচিতে নেতারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট