1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওর পান বাজার সড়কটি পানিতে সয়লাভ, জনদূর্ভােগ চরমে  কটিয়াদীতে অরিয়াধর হইতে আফতাব মুন্সির রাস্তার উদ্বোধন  আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকে লাগাতার অ, গ্নি; সং ;যো ‘গ, অপরাধীদের শাস্তি চাইলেন ড. ইউনূস ঋণ বাড়ছে, পরিশোধের সক্ষমতা কতটা বাড়ছে বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান ঈদুল আজহা সামনে রেখে হাটে আসছে কোরবানির পশু

ঈদগাঁওর পান বাজার সড়কটি পানিতে সয়লাভ, জনদূর্ভােগ চরমে 

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এম আবু হেনা সাগর, কক্সবাজার জেলা প্রতিনিধি,

দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার। এমন একটি বাজারে অল্প বৃষ্টিতে কাঁদা জলে জনদূর্ভােগ চরমে উঠেছে। দেখার যে কেউ নেই।

২৩ নভেম্বর (সোমবার) দুপুরে ঈদগাঁওর পুরাতন পান বাজার সড়কটি পানিতে সয়লাভ হয়ে চলা চলে বেহাল দশার চিত্র চোখে পড়ে। সড়ক দিয়ে যাতায়াতের কোন সুযোগ নেই। পানিযুক্ত সড়কে কয়েকটি বালির বস্তার উপর ভর করে কোন রকম আসা যাওয়া করে যাচ্ছে বাজারে আগত লোকজনরা। সড়কটি নিয়ে পান ব্যবসায়ীরা মহা বিপদে রয়েছেন বহুদিন ধরে।

জানা যায়- মাছ,তরিতরকারী ও পান বাজারে চলাচলের পুরাতন সড়ক ছিল এটি। বতমানেই বিভিন্ন উপ-গলি হওয়ার কারনে পুরনো সড়কটি ব্যবহার অনেকটা কমে গেছে। তাতে কম সংখ্যা মানুষ আসা যাওয়া করে যাচ্ছেন প্রয়োজনীয় কাজেকর্মে। বাজারের ড্রেন পরিস্কার করার পর থেকে সড়কটিতে ময়লা পানিতে সয়লাভ হয়ে পড়ে। এ অবস্থায় রয়েছে প্রায় দুইমাস সময় ধরে ব্যবসা বানিজ্য নিয়ে তারা বেকায়দায় রয়েছেন।

স্থানীয় কজন পান ব্যবসায়ী জানান, দীর্ঘ প্রায় ২ মাস ধরে বেকায়দায় সড়কটি নিয়ে। ময়লাযুক্ত পানিতে সয়লাভ থাকে। ব্যবসা-বানিজ্যে তেমন হচ্ছেনা। চলাফেরা কমছে লোকজনের। চলাচল সড়কটি সংস্কারের জোর দাবী।

চুনা ব্যবসায়ী জানান, বেশি বেসামাল অবস্থায় পড়েছি সড়কটি নিয়ে। ময়লা পানির উপর বসে ব্যবসা করতে হচ্ছে। পানি এবং ময়লার কারনে মানুষরা সড়ক দিয়ে চলাফেরায় অনাগ্রহ প্রকাশ করছে।

পথচারী আলম,শুক্কুর,কালুরা ক্ষোভের ভাষায় জানান, ঈদগাঁও বাজারের মত একটি বাজারের পান বাজার সড়কটির এমন দূদশা দু:খজনক। পূর্বেকার দিনে এটি বেশ পরিচিত সড়ক ছিলো। সড়কটি সংস্কার অতীব জরুরী।

হেনা নামের সচেতন যুবক জানান, ঈদগাঁওয়ের চাল বাজার ও তরকারী বাজারটি দীর্ঘসময় ধরে কাঁদাজলে পড়ে রয়েছে। সংস্কারের উদ্যােগ নেই

সচেতন মহলের দাবী, ঈদগাঁও বাজারটি লক্ষ লক্ষ টাকার ইজারা হওয়া সত্বেও ময়লাযুক্ত পানিতে সয়লাভের দৃশ্যটি আসলে হতাশাজনক সড়কের অল্পটুকু জায়গা সংস্কার করে চলাচলে সুযোগ সৃষ্টি করার সু-ব্যবস্থা করা হোক।

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সদস্য সচীব শওকত আলম জানান, বাজার ব্যবসায়ী কমিটির কোন ফান্ড নাই। নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে সংস্কার করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট