1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে ফ্যমিলি কার্ডের কার্যক্রম শুরু, সহযোগিতার আহ্বান বিএনপি নেতাদের ঈদগাঁওর পান বাজার সড়কটি পানিতে সয়লাভ, জনদূর্ভােগ চরমে  কটিয়াদীতে অরিয়াধর হইতে আফতাব মুন্সির রাস্তার উদ্বোধন  আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকে লাগাতার অ, গ্নি; সং ;যো ‘গ, অপরাধীদের শাস্তি চাইলেন ড. ইউনূস ঋণ বাড়ছে, পরিশোধের সক্ষমতা কতটা বাড়ছে বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান

কটিয়াদীতে ফ্যমিলি কার্ডের কার্যক্রম শুরু, সহযোগিতার আহ্বান বিএনপি নেতাদের

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
অনয় ঘোষ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি,
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোগপাড়া এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা ইমন ও আসমা আক্তার এলাকাবাসীর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, কটিয়াদী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বাদল প্রধান, কটিয়াদী পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আল-আমিন মিয়াসহ বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা বলেন, ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী  তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে এ কর্মসূচির কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় কটিয়াদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোগপাড়া এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
তারা আরো বলেন, তথ্য সংগ্রহকারীরা পর্যায়ক্রমে প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এ সময় তথ্য সংগ্রহকারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা এবং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান নেতারা।
তথ্য সংগ্রহের বিষয়ে নেতারা জানান, প্রথমেই তথ্য সংগ্রহকারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেখে তাঁদের পরিচয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবারের মোট সদস্য সংখ্যা, একটি সচল মোবাইল ফোন নম্বর এবং ফ্যামিলি কার্ডের অর্থ গ্রহণের জন্য ব্যবহৃত একটি মোবাইল ব্যাংকিং হিসাবের নম্বর দিতে হবে। মোবাইল নম্বর ও মোবাইল ব্যাংকিং হিসাবের নম্বর একই ব্যক্তির নামে রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া পরিবারের কেউ যদি ইতোমধ্যে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা অন্য কোনো সরকারি ভাতা পেয়ে থাকেন, তাহলে সে তথ্য গোপন না করে সঠিকভাবে জানানোর আহ্বান জানানো হয়। নেতারা বলেন, তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের তথ্য গোপন করা যাবে না। পর্যায়ক্রমে যোগ্য সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার প্রত্যাশার কথাও জানান তাঁরা।
এ সময় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা দাবি করলে কাউকে কোনো অর্থ না দেওয়ার জন্য এলাকাবাসীকে বিশেষভাবে সতর্ক করা হয়। কেউ টাকা দাবি করলে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ইমন ও আসমা আক্তারকে জানাতে এবং প্রয়োজনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অবহিত করতে বলা হয়। ফ্যামিলি কার্ডের কার্যক্রমে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের প্রতারণার শিকার না হওয়ার জন্যও সবাইকে সচেতন করা হয়।
অনুষ্ঠানে নেতাকর্মীরা আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও উদ্যোগকে এগিয়ে নিতে জনগণের পাশে থাকার আহ্বান জানান তাঁরা। এ সময় তাঁর সমর্থনে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।
সবশেষে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করতে এলাকার সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান উপস্থিত নেতাকর্মীরা।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট