1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও কালিরছড়ার গভীর পাহাড় থেকে অবৈধ বালু জব্দ অল্প বৃষ্টিতে বেহাল দশায় কালিরছড়ার সড়কটি, জনদুর্ভোগে ৫ হাজার মানুষ পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই ঈদগাঁওর হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মানের দাবী এলাকাবাসীর জালালাবাদের সুপারী গলি সড়কটি কদমাক্তে ভরপুর : ভোগান্তিতে শিক্ষার্থীরা ঈদগাঁও বাজারে মালবাহী গাড়ী প্রবেশে নিয়ম নীতি নেই, যানজটে নাকাল  দৈনিক বাংলাদেশের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ শফিকুল ইসলাম কটিয়াদীতে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত কটিয়াদীতে ফ্যমিলি কার্ডের কার্যক্রম শুরু, সহযোগিতার আহ্বান বিএনপি নেতাদের ঈদগাঁওর পান বাজার সড়কটি পানিতে সয়লাভ, জনদূর্ভােগ চরমে 

অল্প বৃষ্টিতে বেহাল দশায় কালিরছড়ার সড়কটি, জনদুর্ভোগে ৫ হাজার মানুষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এম আবু হেনা সাগর, কক্সবাজার

ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়ন কালিরছড়া এলাকার পাঁচ হাজার মানুষের চলাচলের গুরুত্ব পূর্ণ সড়কটি অল্প বৃষ্টিতেই চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। বৃষ্টির পানি জমে কাদায় একাকার হয়ে যাচ্ছে সড়কটি। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা,পথচারী ও যান বাহন চালকদের।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা চললেও কার্যকর সংস্কার বা উন্নয়নের দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছেনা। অথচ এই সড়কটি এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সচেতন মহলের দাবী, ভবিষ্যতের দিকে তাকাতে চান কালিরছড়াবাসী। স্থানীয় সরকার প্রতিনিধি, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের প্রত্যাশা, সড়কটি সরেজমিন পরিদর্শন করে দ্রুত সংস্কার ও টেকসই উন্নয়নের উদ্যোগ নেওয়া হোক।

পাঁচ হাজার মানুষের যাতায়াতের এই সড়ক কি এবার সংশ্লিষ্টদের নজরে আসবে? নাকি বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়তেই থাকবে জনদুর্ভোগ? এমন প্রশ্নে ঘোরপাক খাচ্ছেন সাধারণ মানুষের মাঝে।

কালিরছড়া বাজার কমিটির সাবেক সভাপতি জসিম উদ্দিন জানান, দীর্ঘ তিন কিলোমিটার গ্রাম্য সড়কটি দিয়ে চলাফেরায় নিদারুন কষ্ট পাচ্ছে নর-নারীরা। সড়কটি জরুরী ভিত্তিতে সংস্কার করা না হলে জনভোগান্তি চরম আকার ধারন করবে।

স্থানীয় ইউপি সদস্য মুঠোফোন রিসিভ না করায় চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান,সড়কটি দিয়ে বড় যানবাহন প্রবেশ করায় সড়কটি ঠিকছেনা। এছাড়াও এই সড়ক সংস্কারে সাবেক সাংসাদও প্রকল্প দিয়ে ছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট