1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও কালিরছড়ার গভীর পাহাড় থেকে অবৈধ বালু জব্দ অল্প বৃষ্টিতে বেহাল দশায় কালিরছড়ার সড়কটি, জনদুর্ভোগে ৫ হাজার মানুষ পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই ঈদগাঁওর হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মানের দাবী এলাকাবাসীর জালালাবাদের সুপারী গলি সড়কটি কদমাক্তে ভরপুর : ভোগান্তিতে শিক্ষার্থীরা ঈদগাঁও বাজারে মালবাহী গাড়ী প্রবেশে নিয়ম নীতি নেই, যানজটে নাকাল  দৈনিক বাংলাদেশের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ শফিকুল ইসলাম কটিয়াদীতে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত কটিয়াদীতে ফ্যমিলি কার্ডের কার্যক্রম শুরু, সহযোগিতার আহ্বান বিএনপি নেতাদের ঈদগাঁওর পান বাজার সড়কটি পানিতে সয়লাভ, জনদূর্ভােগ চরমে 

কটিয়াদীতে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বারোপ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের উপজেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফ্যামিলি টাইজ ফর উইমেন ডেভেলপমেন্ট এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাফিজ আদনান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর। সভায় প্রকল্প সম্পর্কে বিস্তারিত লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্ম প্রক্রিয়া তুলে ধরেন উপজেলা ব্যবস্থাপক সুমিত বণিক।

সভায় আর্ন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল, প্রশিক্ষণ কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় ও সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন আর্ন প্রকল্পের মূল লক্ষ্য হলো শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বাইরে থাকা (নিট) যুব জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। প্রকল্পটির জাতীয় পর্যায়ের লক্ষ্যমাত্রা ৯ লাখ তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সহায়তার আওতায় নিয়ে আসা, যার অন্তত ৬০ শতাংশ নারী।

প্রকল্পের আওতায় কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নের ১৬০টি গ্রামে কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ১৬টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্র ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার (ভিএলটিসি) স্থাপন ও পরিচালনার মাধ্যমে ১ হাজার ২৮০ জন নারীকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মোট ২ হাজার ২৪০ জন তরুণ-তরুণীকে সামাজিক ও আচরণগত দক্ষতা সোশ্যাল অ্যান্ড ইমোশনাল স্কিলস (এসইবি) এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং (ইডিটি) প্রদানের পরিকল্পনা রয়েছে।

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তর, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং কমিউনিটির প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, “তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা দেশের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। বিশেষ করে যারা শিক্ষা, প্রশিক্ষণ কিংবা কর্মসংস্থানের বাইরে রয়েছে, তাদের জন্য দক্ষতা উন্নয়ন ও উপার্জনের সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্ন প্রকল্পের মাধ্যমে কটিয়াদীর তরুণ-তরুণীরা প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবে বলে আমরা আশাবাদী।”

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর বলেন, “প্রশিক্ষণ গ্রহণের পর তারা যেন শুধু সনদ অর্জনেই সীমাবদ্ধ না থাকে; বরং অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান কিংবা নিজস্ব উদ্যোগ গড়ে তুলতে পারে। এ জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

উল্লেখ্য, কটিয়াদী উপজেলায় আর্ন প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম বাস্তবায়নে ফ্যামিলি টাইজ ফর উইমেন ডেভেলপমেন্ট এবং ব্র্যাক-এর যৌথ বাস্তবায়ন উদ্যোগ কাজ করছে। প্রকল্পটির মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান এবং টেকসই জীবিকায়নের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা করা হচ্ছে।

সভায় উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা ফ্যামিলি টাইজ ফর উইমেন ডেভেলপমেন্টের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট