1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও কালিরছড়ার গভীর পাহাড় থেকে অবৈধ বালু জব্দ অল্প বৃষ্টিতে বেহাল দশায় কালিরছড়ার সড়কটি, জনদুর্ভোগে ৫ হাজার মানুষ পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই ঈদগাঁওর হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মানের দাবী এলাকাবাসীর জালালাবাদের সুপারী গলি সড়কটি কদমাক্তে ভরপুর : ভোগান্তিতে শিক্ষার্থীরা ঈদগাঁও বাজারে মালবাহী গাড়ী প্রবেশে নিয়ম নীতি নেই, যানজটে নাকাল  দৈনিক বাংলাদেশের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ শফিকুল ইসলাম কটিয়াদীতে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত কটিয়াদীতে ফ্যমিলি কার্ডের কার্যক্রম শুরু, সহযোগিতার আহ্বান বিএনপি নেতাদের ঈদগাঁওর পান বাজার সড়কটি পানিতে সয়লাভ, জনদূর্ভােগ চরমে 

ঈদগাঁওর হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মানের দাবী এলাকাবাসীর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

এম আবু হেনা সাগর, কক্সবাজার

গ্রামীন সড়ক হয়ে মহাসড়কে পৌঁছানোর বিকল্প যোগাযোগ মাধ্যম হলো ঈদগাঁওয়ের হাজীরকুম সড়কটি। মাঝখানে ভেঙে যাওয়া ব্রীজটি পূর্ণ নির্মান করা হলেই চলাচলে ব্যাপক সুফল পাবে এলাকাবাসী। বর্তমানে এই সড়ক দিয়েই অসংখ্য নর-নারী আসা যাওয়া করে যাচ্ছেন প্রতিদিন।

জানা যায়, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের মাইজ পাড়ার আসকর জামে মসজিদের পাশ্ববর্তী গ্রামীন সড়কের কুয়াইজ্জা পুকুর পাড়ের পাশ হয়ে ৫/১০ মিনিট হাঁটলে মহা সড়কে পৌঁছানো সম্ভব বটে। ২/৩ পয়েন্ট দিয়েই
অর্থ-সময় অপচয় করে দূরবর্তী স্থান অতিক্রম না করে দ্রুতসময়ে মহাসড়ক বা স্টেশনে আসা যাওয়ার আরেক সহজতর যোগাযোগের মাধ্যম হলো হাজীরকুম সড়কটি। সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় হতাশ চলাচলরত লোক জন।
সূত্র মতে,দীর্ঘকাল পূর্বে যাতাযাত সড়কের মাঝ অংশে চলাচলের জন্য একটি ব্রীজ নির্মান করা হয়েছিল। মাটি পরিবহন কাজে ব্যবহৃত ডাম্পার চলাচলের ফলে সে বহু লক্ষ টাকা ব্যয়ে নির্মিত
ব্রীজটি ধেবে গিয়ে চলাচল প্রায়শ অনুপযোগী হয়ে পড়ে।
বর্তমানে ব্রীজের পাশ দিয়ে কাঁদা পানি পেরিয়ে চলাচল করছে প্রয়োজনীয় কাজকর্মে যাতাযাত করা লোকজনরা। পাশাপাশি গ্রাম্য সড়কটির অবস্থাও তেমন ভাল নেই।

কজন পথচারী জানান, এই হাজীরকুম সড়কটি সংস্কার করলে এলাকাবাসীর উপকৃত হত এবং চলাচলে সহজতর হতো। স্থানীয় লোকজন ছাড়া ও অন্যান্য এলাকার মানুষদের চলাচলে সুযোগ সৃষ্টি হতো। কর্মজীবি মোহাম্মদ আলম জানান, হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মান করে চলাচল সহজতর করার লক্ষ্য সংস্কার জরুরী।

সচেতন মহলের দাবী, এ সড়কটি সংস্কার পূর্বক
ব্রীজটি পূর্ণ: নির্মানসহ সড়কটি ব্রীক সলিং করা হলে এলাকার নানান শ্রেনীপেশার মানুষের জন্য উপকারে আসতো। যোগাযোগে উন্মোচিত হতো আরেক নবদিগন্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট