নিজস্ব প্রতিনিধি,কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু জব্দ করলো উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে কালিরছড়ার কানছিরা ঘোনায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংছিনু মারমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আরও উপস্থিত ছিলেন,ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কহিনুর আক্তার, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন ও বিট কর্মকর্তা রাকিবুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ঐ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষা গারে অর্থ জমা দেওয়া হবে।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।
অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন