মিয়া মোহাম্মদ ছিদ্দিক,বার্তা ডেক্সঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাকিব শাহরিয়ার,কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ,সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া,জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।