1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওতে সরকারি ঘর দখলমুক্ত করে প্রকৃত উপকারভোগীকে বুঝিয়ে দিলেন ইউএনও কটিয়াদীতে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতি সভা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকারী সদস্য পদে প্রার্থী হয়েছেন মহিবুর রহমান রিপন ঈদগাঁও কালিরছড়ার গভীর পাহাড় থেকে অবৈধ বালু জব্দ অল্প বৃষ্টিতে বেহাল দশায় কালিরছড়ার সড়কটি, জনদুর্ভোগে ৫ হাজার মানুষ পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই ঈদগাঁওর হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মানের দাবী এলাকাবাসীর জালালাবাদের সুপারী গলি সড়কটি কদমাক্তে ভরপুর : ভোগান্তিতে শিক্ষার্থীরা ঈদগাঁও বাজারে মালবাহী গাড়ী প্রবেশে নিয়ম নীতি নেই, যানজটে নাকাল 

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ
দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে বিভিন্ন ধরনের বাইসাইকেল চালিয়ে সেগুলোর মান ও ব্যবহারিক দিক যাচাই করেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য এসব বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এ সময় তিনি কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন এবং সেগুলোর উপযোগিতা পরখ করেন।

সরকারের এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের শিক্ষায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট