মিয়া মোহাম্মদ ছিদ্দিক,নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিজের চালিত টমটম উল্টে নিচে চাপা পড়ে মোঃ জুয়েল মিয়া(৩৫) নামে এক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা জর্জ ইনস্টিটিউশন সংলগ্ন গোপীনাথবাড়ী সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার মিশ্রীপুর গ্রামের আব্দুল সাত্তার এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় টমটমটি হঠাৎ উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় টমটমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাব উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’