1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা কটিয়াদীতে নিজের টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত কিশোরগঞ্জে চা-পুরির কথা বলে ডেকে নিয়ে হত্যা: ১৮ বছর পর তিন আসামির যাবজ্জীবন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন কটিয়াদী পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের কমিটি গঠন; সভাপতি রানা, সম্পাদক হারুন নেতা নয়,জনগণের সেবক হতে চান,মোঃ এনাম উদ্দিন তালুকদার তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওতে সরকারি ঘর দখলমুক্ত করে প্রকৃত উপকারভোগীকে বুঝিয়ে দিলেন ইউএনও কটিয়াদীতে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতি সভা

নেতা নয়,জনগণের সেবক হতে চান,মোঃ এনাম উদ্দিন তালুকদার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং
বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সংগ্ৰামী সাধারণ সম্পাদক মোঃ এনাম উদ্দিন তালুকদার।ইতোমধ্যে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করছেন। এতে স্থানীয় ভোটারদের মধ্যে তাঁকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হওয়া মোঃ এনাম উদ্দিন তালুকদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তিনি ৪নং বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাঁকে বিভিন্ন ধরনের নির্যাতন ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে তাঁর সমর্থকদের দাবি।

চেয়ারম্যান প্রার্থী মো.এনাম উদ্দিন তালুকদার বলেন,বড়দল উত্তর ইউনিয়ন আমার জন্মভূমি,এই ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে জড়িত।
তিনি আরও বলেন,ইউনিয়নের বিভিন্ন এলাকায় এখনো অনেক সমস্যা ও উন্নয়নবঞ্চিত মানুষের কষ্ট রয়েছে। নির্বাচিত হলে দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করব। বিশেষ করে রাস্তাঘাট,যোগাযোগব্যবস্থা,শিক্ষা,স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেব। আমি ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়,মানুষের সেবা করার লক্ষ্যেই চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে চাই। ৪নং বড়দল উত্তর ইউনিয়নের জনগণ আমাকে ভালোবেসে সুযোগ দিলে তাদের প্রত্যাশার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।

এদিকে স্থানীয় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়,মোঃ এনাম উদ্দিন তালুকদার ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। তাঁর পারিবারিক পরিচিতি,রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের বিষয়টি আলোচনায় আসছে। কয়েকজন ভোটার বলেন,আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই,যিনি সাধারণ মানুষের কথা শুনবেন,বিপদে-আপদে পাশে দাঁড়াবেন এবং ইউনিয়নের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। এনাম উদ্দিন তালুকদার যদি নির্বাচিত হয়ে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করেন,তাহলে তাঁকে আমরা সমর্থন দিতে আগ্রহী।

স্থানীয়দের প্রত্যাশা,আসন্ন নির্বাচনে যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে বড়দল উত্তর ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে। আর সেই প্রত্যাশা সামনে রেখেই জনসেবার লক্ষ্যে চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান মো. এনাম উদ্দিন
তালুকদার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট