1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা কটিয়াদীতে নিজের টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত কিশোরগঞ্জে চা-পুরির কথা বলে ডেকে নিয়ে হত্যা: ১৮ বছর পর তিন আসামির যাবজ্জীবন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন কটিয়াদী পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের কমিটি গঠন; সভাপতি রানা, সম্পাদক হারুন নেতা নয়,জনগণের সেবক হতে চান,মোঃ এনাম উদ্দিন তালুকদার তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওতে সরকারি ঘর দখলমুক্ত করে প্রকৃত উপকারভোগীকে বুঝিয়ে দিলেন ইউএনও কটিয়াদীতে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কিশোরগঞ্জে চা-পুরির কথা বলে ডেকে নিয়ে হত্যা: ১৮ বছর পর তিন আসামির যাবজ্জীবন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এ.এস.এম হামিদ হাসান,কিশোরগঞ্জ প্রতিনিধি:

​কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীনকে নৃশংসভাবে হত্যার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবনের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই জরিমানার টাকা পরিশোধ না করলে তাদের আরও এক বছর সশ্রম কারাদণ্ড খাটতে হবে।

​বুধবার (২৫ নভেম্বর) সকালে এ রায় ঘোষণা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন।

​মামলার বিবরণ অনুযায়ী, ২০০৮ সালের ১১ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ শহরের বটতলার কোহিনুর হোটেলে কর্মরত ছিলেন জয়নাল আবেদীন। সে সময় সেখানে উপস্থিত হন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। জয়নালের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে সঙ্গে করে নিয়ে যান তারা। সেই যে বের হলেন, জয়নাল আর ঘরে ফেরেননি।

​পরদিন ১২ জানুয়ারি সকালে গাইটাল নয়াপাড়া এলাকার মাটিকাটা হাওরের ভেতর থেকে জয়নালের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

​ঘটনার পরপরই আর্থিক বিরোধের জেরে একই গ্রামের মানিকসহ কয়েকজনকে দায়ী করে থানায় অভিযোগ দায়ের করেন নিহতের স্ত্রী। প্রাথমিক তদন্তে পুলিশ মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তারও করেছিল।

​তবে পরবর্তীতে মামলাটির তদন্তভার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে গেলে দৃশ্যপট বদলে যায়। সিআইডির তদন্তে আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি; বরং বাদ দেওয়া হয় তাদের নাম। নতুন অনুসন্ধানে বেরিয়ে আসে আসল রহস্য এবং শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি।

​দীর্ঘ আইনি লড়াই ও সাক্ষ্য-প্রমাণ শেষে অবশেষে বুধবার চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রায় দিলেন আদালত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট