1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আল জামেয়া আল ইসলামীয়া পটিয়া মাদ্রাসার মহা সম্মেলনে জনতার ঢল ঈদগড় বড় খালে কাঠের সেতু নির্মাণ, জনমনে স্বস্তি ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও মেম্বার মিনার আটক তাহিরপুরে নিজ অর্থায়নে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন,মোঃ কামাল হোসেন ইসলামাবাদে বসতঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট ইসলামপুরে মাদক,কিশোর গ্যাং ও বাল্যবিবাহ নির্মূলে পুলিশের জন সচেতনতা মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা কটিয়াদীতে নিজের টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত

কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

​কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) কটিয়াদী বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার।

​অভিযান চলাকালে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছে। এছাড়া অনুমোদিত ফুড গ্রেড কালারের পরিবর্তে ক্ষতিকর রং ব্যবহার, হাতে গ্লাভস ছাড়া স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাদ্য উৎপাদন এবং ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার মতো নানা অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে ত্রুটিগুলো সংশোধনের জন্য কঠোর দিকনির্দেশনা দেওয়া হয়।

​জরিমানাকৃত প্রতিষ্ঠান ও টাকার পরিমাণ:
​মাহী ফুড প্রোডাক্টস: ২৫,০০০ টাকা, ​মিঠাই ঘর: ৮,০০০ টাকা, ​মহমায়া মিষ্টান্ন ভাণ্ডার: ৭,০০০ টাকা, ​সর্বমোট জরিমানা: ৪০,০০০ টাকা।

​অভিযান পরিচালনার সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট