1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আল জামেয়া আল ইসলামীয়া পটিয়া মাদ্রাসার মহা সম্মেলনে জনতার ঢল ঈদগড় বড় খালে কাঠের সেতু নির্মাণ, জনমনে স্বস্তি ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও মেম্বার মিনার আটক তাহিরপুরে নিজ অর্থায়নে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন,মোঃ কামাল হোসেন ইসলামাবাদে বসতঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট ইসলামপুরে মাদক,কিশোর গ্যাং ও বাল্যবিবাহ নির্মূলে পুলিশের জন সচেতনতা মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা কটিয়াদীতে নিজের টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত

ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও মেম্বার মিনার আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

 

এম আবু হেনা সাগর,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা বালু সংরক্ষণের জন্য নির্মিত গেট এলাকায় ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনারদিন বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি মাহমুদুল হাসান মিনারকে আটক করেছে পুলিশ। পরে রাতে তার আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সমর্থকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের কালিরছড়া বনাঞ্চলের কানছিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী আনসার ও গ্রাম পুলিশের সদস্যদের নিয়ে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ বালু সংরক্ষণের জন্য ওই এলাকার সড়কে গাছ দিয়ে একটি গেট নির্মাণ করেন। তারা সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরই ফাঁকা গুলির শব্দ শোনা যায়।

ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে জব্দ করা বালু সংরক্ষণের জন্য সড়কে পুনরায় গাছ দিয়ে গেট নির্মাণ করা হয়। সেখান থেকে ফিরে আসার পর স্থানীয়দের মাধ্যমে তিনি ফাঁকা গুলিবর্ষণের বিষয়টি জানতে পারেন।

তিনি আরও জানান, ২৪ নভেম্বর ইউএনও মংচিংনু মারমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। পরদিন ঐ বালু সংরক্ষণের জন্য একটি গেট নির্মাণ করা হয়েছিল। তবে রাতের আঁধারে বালু লুটকারীরা গেটটি ভেঙে জব্দ করা বালু লুট করে নিয়ে যায়। এ কারণে বৃহস্পতিবার সেখানে আবারও গেট নির্মাণ করা হয়।

এদিকে বৃহস্পতিবার বিকেলে তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য ও যুবলীগ নেতা মাহমুদুল হাসান মিনারকে আটক করেন ঈদগাঁও থানা পুলিশ।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার আটকের বিষয়টি নিশ্চিত করলেও কী অভিযোগে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তা নিশ্চিত করেননি।

মিনার মেম্বারকে আটকের প্রতিবাদে রাত ১০টার দিকে ঈদগাঁও কালিরছড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সমর্থকরা। ওসি জানান, পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট