1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আল জামেয়া আল ইসলামীয়া পটিয়া মাদ্রাসার মহা সম্মেলনে জনতার ঢল ঈদগড় বড় খালে কাঠের সেতু নির্মাণ, জনমনে স্বস্তি ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও মেম্বার মিনার আটক তাহিরপুরে নিজ অর্থায়নে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন,মোঃ কামাল হোসেন ইসলামাবাদে বসতঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট ইসলামপুরে মাদক,কিশোর গ্যাং ও বাল্যবিবাহ নির্মূলে পুলিশের জন সচেতনতা মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা কটিয়াদীতে নিজের টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত

ঈদগড় বড় খালে কাঠের সেতু নির্মাণ, জনমনে স্বস্তি

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

এম আবু হেনা সাগর,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

পাহাড়ী জনপদ ঈদগড়ের ধুমছাকাটা থেকে হাসনাকাটা যাতায়াতের পথে বড় খালের ওপর কাঠের সেতু নির্মাণ করা হচ্ছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবও শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের চলাচল সহজ করতে এ সেতু নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছেন ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসীম উদ্দিন।

এ উদ্যোগ বাস্তবায়নে তাঁর নেতৃত্বে সহযোগিতা করছেন স্থানীয় ইউপি সদস্য খোরশেদ ও মুবিন মেম্বার। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় খালের ওপর কাঠের সেতু নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা।

সেতুটি নির্মিত হলে ধুমছাকাটা- হাসনাকাটাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। বিশেষ করে স্কুল-কলেজও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি কমবে।

বর্ষা মৌসুমে খালের পানি বৃদ্ধি পেলে পারাপারে যে দুর্ভোগও ঝুঁকি তৈরি হয়, তা থেকেও অনেক স্বস্তি মিলবে বলে আশা করছেন এলাকাবাসী।

এছাড়া কৃষকরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারে নিয়ে যেতে পারবেন। ব্যবসায়ী, চাকরিজীবী, রোগী ও সাধারণ পথচারীদের চলাচলেও আসবে ইতিবাচক পরিবর্তন। জরুরি প্রয়োজনে রোগীদের দ্রুত যাতায়াত এবং স্থানীয় মানুষের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায়ও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা জানান, একটি কাঠের সেতু শুধু দুই পাড়ের মানুষের মধ্যে সংযোগ তৈরি করবে না,  শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসীম উদ্দিনের নেতৃত্বে এ জনকল্যাণমূলক উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের একটি যোগাযোগ সমস্যার সমাধান হবে।

পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের এমন জন বান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তাঁদের। জনস্বার্থে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুই পাড়ের এলাকাবাসী

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট