মুরাদ মিয়া,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী ১নং ওয়ার্ডে অসহায় ও সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল)বিতরণ করা হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার এই মানবিক ও সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য,ও বাগলী শুল্ক স্টেশন ব্যবসায়িক গ্রুপ প্রস্তাবিত সমিতির সভাপতি মোঃ কামাল হোসেন নিজ অর্থায়নে এলাকার শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেন। শীতের শুরুতে এমন উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে।
এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বাগলী ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হাজী আব্দুল আলীম,সাবেক ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিব নুর সিদ্দিকী এবং ইউনিয়ন যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
এ ছাড়াও এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ,এলাকার গণ্যমান্য স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ জনগণ এই আয়োজনে অংশগ্রহণ করেন।