1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আল জামেয়া আল ইসলামীয়া পটিয়া মাদ্রাসার মহা সম্মেলনে জনতার ঢল ঈদগড় বড় খালে কাঠের সেতু নির্মাণ, জনমনে স্বস্তি ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও মেম্বার মিনার আটক তাহিরপুরে নিজ অর্থায়নে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন,মোঃ কামাল হোসেন ইসলামাবাদে বসতঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট ইসলামপুরে মাদক,কিশোর গ্যাং ও বাল্যবিবাহ নির্মূলে পুলিশের জন সচেতনতা মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা কটিয়াদীতে নিজের টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত

আল জামেয়া আল ইসলামীয়া পটিয়া মাদ্রাসার মহা সম্মেলনে জনতার ঢল

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

এম আবু হেনা সাগর,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার দুইদিন ব্যাপী মহাসম্মেলনে লোকে লোকারণ্য হয়। মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত ২৬ ও ২৭ নভেম্বর (বৃহস্পতিবার-শুক্রবার) সম্মেলনকে ঘিরে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, আলেম-ওলামাসহ বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে। সম্মেলন জুড়ে ব্যাপক উচ্ছাস সৃষ্টি হয়।

মহাসম্মেলনে প্রথম দিনে তাশরীফ পেশ করেন, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুর,মুফতি একরাম হোসাইন ওয়াদুদী, মাওলানা আশহাদ রশিদী ভারত, মাওলানা খলিল আহমদ কাসেমী, মুফতি কেফায়েত উল্লাহ, আজিজুল হক আল মাদানী ও ফরিদ উদ্দিন আল মোবারক। দ্বিতীয় দিন জুমার নামাজ পরবর্তী তাশরীফ পেশ করেন- মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা ও মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী সাহেব সম্মেলনে সমাপনী মোনাজাত পরিচালনা করেন।

মাদ্রাসার সমাপনী বর্ষের ছাত্র ঈদগাঁওর রায়হান জানান, এ বছর দুইদিন ব্যাপী সম্মেলনে অসংখ্য মানুষের সমাগম ঘটে। শুক্রবার আসরের পূর্বে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অতিক্রম করেছে ৮৮ বছরের পথচলা। ইসলামী শিক্ষা, গবেষণা, দাওয়াত, সমাজসেবা ও যোগ্য আলেম তৈরির মাধ্যমে দেশের কওমি শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে পটিয়া মাদ্রাসা। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও পরিচিতি পেয়েছে এ ইসলামী বিদ্যাপীঠ

১৯৩৮ সালে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী জনপদ পটিয়ায় প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটি। একটি মসজিদে কয়েকজন শিক্ষার্থী নিয়ে শুরু হয় পাঠদান। পরবর্তী সময়ে বাঁশের তৈরি ছোট একটি ঘরে স্থানান্তর করা হয় শিক্ষা কার্যক্রম।

প্রতিষ্ঠাতাদের দূরদর্শিতা, শিক্ষকদের ত্যাগ ও নিষ্ঠা এবং স্থানীয় মানুষের সহযোগিতায় ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে প্রতিষ্ঠানটির কার্যক্রম। প্রতিষ্ঠাকালে এর নাম ছিল ‘জমিরিয়া কাসেমুল উলুম’। পরবর্তী সময়ে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া নাম ধারণ করলেও সর্বসাধারণের কাছে এটি পটিয়া মাদ্রাসা নামে পরিচিতি লাভ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট