1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আল জামেয়া আল ইসলামীয়া পটিয়া মাদ্রাসার মহা সম্মেলনে জনতার ঢল ঈদগড় বড় খালে কাঠের সেতু নির্মাণ, জনমনে স্বস্তি ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও মেম্বার মিনার আটক তাহিরপুরে নিজ অর্থায়নে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন,মোঃ কামাল হোসেন ইসলামাবাদে বসতঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট ইসলামপুরে মাদক,কিশোর গ্যাং ও বাল্যবিবাহ নির্মূলে পুলিশের জন সচেতনতা মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা কটিয়াদীতে নিজের টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত

ইসলামপুরে মাদক,কিশোর গ্যাং ও বাল্যবিবাহ নির্মূলে পুলিশের জন সচেতনতা

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

ঈদগাঁও উপজেলার ইসলামপুরে মাদক,কিশোর গ্যাং ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মসজিদ ভিত্তিক জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করে ঈদগাঁও থানা পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমা নামাজ পরবর্তী ঈদগাঁও থানাধীন ইসলামপুরে পশ্চিম খানঘোনা জামে মসজিদে মুসল্লী সমাজের উদ্দেশে বক্তব্য  দেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদা’র।

বক্তব্যে তিনি মাদকদ্রব্যের ভয়াবহতা, কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান নেতিবাচক প্রভাব, বাল্য বিবাহের সামাজিক,পারিবারিক ও আইনগত ক্ষতিকর দিক তুলে ধরেন। তিনি আরও বলেন, এসব অপরাধ শুধু ব্যক্তি বা একটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করেনা, বরং সমাজের শান্তি-শৃঙ্খলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে।

এমন সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক দের সন্তানদের প্রতি আরও যত্নশীল,দায়িত্বশীল হওয়ার পাশাপাশি শিক্ষক,ধর্মীয় নেতা এবং এলাকার সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কোথাও মাদক,কিশোর গ্যাং, বাল্যবিবাহের মতো অপরাধের তথ্য পাওয়া গেলে পুলিশকে অবহিত করার অনুরোধ জানান। এসময় স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক অপরাধ নির্মূল এবং একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট