1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কটিয়াদীতে যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা শীতের হিমেল হাওয়ায় ঈদগাঁওতে জমে উঠেছে লেপ-তোষক তৈরীর হিড়িক ঈদগাহ গ্রামার স্কুলে সমাপনী শিক্ষার্থীর বিদায়ী সংবর্ধনা ও পুরুস্কার বিতরন সম্পন্ন  কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আল জামেয়া আল ইসলামীয়া পটিয়া মাদ্রাসার মহা সম্মেলনে জনতার ঢল ঈদগড় বড় খালে কাঠের সেতু নির্মাণ, জনমনে স্বস্তি ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও মেম্বার মিনার আটক তাহিরপুরে নিজ অর্থায়নে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন,মোঃ কামাল হোসেন

ঈদগাহ গ্রামার স্কুলে সমাপনী শিক্ষার্থীর বিদায়ী সংবর্ধনা ও পুরুস্কার বিতরন সম্পন্ন 

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

এম আবু হেনা সাগর,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

ঈদগাঁও উপজেলার অন্যতম আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান”ঈদগাহ গ্রামার স্কুল”র পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী দের সম্মাননা,বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠান স্কুল সভাপতি এবং ঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে
স্বাগত বক্তব্য রাখেন, ঈদগাহ গ্রামার স্কুল প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত,
ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি,ঈদগাঁও জোনাল অফিসের ডিজি এম রাজন পাল, অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা মো: আলী, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক সুলতান আহমদ ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং অফিসার তাহমিনা আক্তার।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নানা ইভেন্টে উত্তীর্ণদের মাঝে পুরুস্কার বিতরন করেন আগত আমন্ত্রিত অতিথিরা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মোঃ ফারুক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট