1. live@dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা : দৈনিক বাংলাদেশের কথা
  2. info@www.dainikbangladesherkatha.online : দৈনিক বাংলাদেশের কথা :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কটিয়াদীতে যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা শীতের হিমেল হাওয়ায় ঈদগাঁওতে জমে উঠেছে লেপ-তোষক তৈরীর হিড়িক ঈদগাহ গ্রামার স্কুলে সমাপনী শিক্ষার্থীর বিদায়ী সংবর্ধনা ও পুরুস্কার বিতরন সম্পন্ন  কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আল জামেয়া আল ইসলামীয়া পটিয়া মাদ্রাসার মহা সম্মেলনে জনতার ঢল ঈদগড় বড় খালে কাঠের সেতু নির্মাণ, জনমনে স্বস্তি ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও মেম্বার মিনার আটক তাহিরপুরে নিজ অর্থায়নে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন,মোঃ কামাল হোসেন

কটিয়াদীতে যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

হুমায়ুন কবির দুলাল,কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া যুবসমাজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর)বিকাল তিনটায় মধ্যপাড়া জিগাতলা মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় কটিয়াদী উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এবং ৬ নংআচমিতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শরিফ উদ্দিনের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও চেয়ারম্যান পদ পাথী নাজমুল হক তারু উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আচমিতা ইউনিয়ন বিএন পির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল,জয়নাল আবেদীন,সুন্দর আলী, মহিউদ্দিন রুবেল হোসেন,আয়োজক কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ আরো অনেকে।

বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ পর্যায়ে এমন ফুটবল আয়োজন পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য গড়ে তোলার পাশাপাশি তরুণদের ক্রীড়ামুখী করতে ইতিবাচক ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাকে ঘিরে মধ্যপাড়া জিগাতলা মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো ম্যাচজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে মাঠ।

উক্ত খেলায় অংশ গ্রহনকরেন বেতাল ফুটবল একাদশ বনাম কুড়িয়া পাড়া প্রবাসী ফুটবল একাদশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট