ডেস্ক নিউজ।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের নেতৃত্বে আচমিতা বাজারস্থ বিএনপি কার্যালয় থেকে প্রায় এক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বের হয়। মিছিলটি আচমিতা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, যুগ্ম সম্পাদক সামসুল হক চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান উবায়দুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাসিব, আচমিতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির দুলাল, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাদশা, আচমিতা ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেল এবং উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক জাকির হোসেন অনিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বা রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নাশকতা, জ্বালাও-পোড়াও বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করবে তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার পাশাপাশি মাঠে থেকে যেকোনো নৈরাজ্য মোকাবিলার ঘোষণা দিয়েছেন আচমিতা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Like this:
Like Loading...
Related